আমুদরিয়া নিউজ: বিহারের বৈশালী জেলার রাঘোপুরে গঙ্গায় নৌকাডুবিতে মৃত্যু হল ১৪ জনের। মৃতদের মধ্যে ১৩ জনের বয়স ১৫ বছর বা তার কম। মঙ্গলবার রাতে পাশের গ্রামে ভোজের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় ডুবুরিরা।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্র। অন্য দিকে, বিহার সরকারও মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে। নৌকাডুবির কারণ খতিয়ে দেখছে প্রশাসন।
Total Views:
0