সমকামীদের অধিকার রক্ষা সংস্থায় তুরস্কের হানা: গ্রেফতার অন্তত ৪৭

আমুদরিয়া নিউজ: পারিবারিক মূল্যবোধ রক্ষার অজুহাতে তুরস্কে সমকামী অধিকার রক্ষা সংস্থাগুলোর কার্যালয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অন্তত ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পতিতাবৃত্তি এবং অশ্লীলতার অভিযোগ এনে দেশটির ইস্তাম্বুল ও আঙ্কারার প্রসিকিউটরদের নির্দেশে ১২টি প্রদেশে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম, মাদক ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান ঘোষিত ‘মাই ফ্যামিলি ইজ সেফ’ (আমার পরিবার নিরাপদ) প্রকল্পের অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে সমকামী অধিকার সংক্রান্ত বহু ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে প্রশাসন। তবে মানবাধিকার সংগঠনগুলো একে রাষ্ট্রীয় বৈষম্য ও ভয়ের রাজনীতি হিসেবে আখ্যা দিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি নাচোর মতে, এই দমনপীড়ন মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন এবং তুরস্ককে এক অন্ধকার পথের দিকে নিয়ে যাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *