আমুদরিয়া নিউজ: জলপাইগুড়িতে পরপর বজ্রপাতের ঘটনায় মৃত্যু হল দু’জনের। গরুমারার জঙ্গলে হাতিতে চড়ে টহল দেওয়ার সময় বজ্রাঘাতে প্রাণ হারান এক মাহুত। অন্যদিকে, ধূপগুড়ির গাদং এলাকায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় এক মহিলার।
জানা গিয়েছে, আচমকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ শুরু হওয়ার সময়ই দু’টি পৃথক জায়গায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ধূপগুড়ির ঘটনায় আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। একই দিনে পরপর দু’জনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Total Views:
0