‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে সুপ্রিম কোর্টে বৈঠক বাতিল

আমুদরিয়া নিউজ: ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত প্রস্তাবিত আইন নিয়ে সংসদীয় যৌথ কমিটির সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতির বৈঠক আর হচ্ছে না। ৬ অক্টোবর সুপ্রিম কোর্টে যাওয়ার যে কর্মসূচি ছিল, তা বাতিল করা হয়েছে।

সংসদীয় কমিটি ২০২৪ সালের সংবিধান (১২৯তম সংশোধনী) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত সংশোধনী বিল পরীক্ষা করছে। প্রস্তাবিত এই পরিবর্তনের মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করার কাঠামো তৈরি করার কথা বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত সাংবিধানিক সংশোধন ভবিষ্যতে আদালতে বিচারাধীন হতে পারে। তাই এই বিষয়ে বর্তমান বিচারপতিদের সঙ্গে প্রশাসনিক পর্যায়ে আলোচনা করা সমীচীন হবে না।

অন্যদিকে, কমিটির চেয়ারম্যান পি.পি. চৌধুরী জানিয়েছেন, সফরটি মূলত সুপ্রিম কোর্টের পরিকাঠামো ও লাইব্রেরি পরিদর্শনের জন্য ছিল এবং সদস্যদের সময়সূচির সমস্যার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *