অগ্নিপথ প্রকল্পে বড় বদল, ৯টি ব্যাচের অগ্নিবীরদের চাকরির মেয়াদ ৬ বছর

আমুদরিয়া নিউজ: অগ্নিপথ প্রকল্পে কর্মরত অগ্নিবীরদের জন্য চাকরির মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করার সুযোগ দিল কেন্দ্র। তবে এই সুবিধা শুধুমাত্র বর্তমানে কর্মরত ৯টি ব্যাচের জন্য প্রযোজ্য। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরের পর নতুন নিয়োগের ক্ষেত্রে আগের মতোই ৪ বছরের নিয়ম বহাল থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, ৪ বছর পর প্রথম ২৫ শতাংশ যোগ্য অগ্নিবীর সরাসরি স্থায়ী ক্যাডারে যোগ দিতে পারবেন। বাকি ৭৫ শতাংশকে আরও ২ বছরের পরিষেবার সুযোগ দেওয়া হবে। ৬ বছর পূর্ণ হওয়ার পর শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলার মাপকাঠি পূরণ করলে তাঁরাও স্থায়ী ক্যাডারে অন্তর্ভুক্ত হতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে অভিজ্ঞ ও প্রশিক্ষিত জওয়ানদের সেনায় ধরে রাখার পাশাপাশি বাহিনীতে নতুন নিয়োগের সুযোগও বজায় রাখতে চাইছে কেন্দ্র।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *