আমুদরিয়া নিউজ: কৃষকদের জন্য নিউটাউনে চালু হল ডিজিটাল এগ্রিটেক প্ল্যাটফর্ম ‘ফার্ম সান্টা’। Nutrisource Group-এর এই অ্যাপের মাধ্যমে ফসলের রোগ-পোকা শনাক্ত করে সমাধানের পরামর্শ, কৃষি পরিষেবা ও বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আক্রান্ত ফসলের ছবি অ্যাপে আপলোড করলেই প্রযুক্তির মাধ্যমে সমস্যা চিহ্নিত করা হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে উৎপাদন ও আয় বাড়ানোই উদ্যোগের লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার ও দুধকুমার মণ্ডল।
Total Views:
0