আমুদরিয়া নিউজ: টোল প্লাজায় কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে বুধবার কলকাতার শেক্সপিয়র সরণির একটি বহুতলে তল্লাশি চালাল ইডি। লখনউয়ের একটি প্রতারণা মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গ-সহ সাত রাজ্যের ১৪টি জায়গায় একযোগে অভিযান চলছে। অভিযোগ, বেআইনি সফটওয়্যার ব্যবহার করে জাতীয় সড়কে টোলের টাকা আদায় করে সরকারি হিসাবের বাইরে সরিয়ে নেওয়া হত। কলকাতায় এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে ডিজিটাল নথি ও গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজ করছেন তদন্তকারীরা।
Total Views:
0