আমুদরিয়া নিউজ: কলকাতায় আনন্দবাজার পত্রিকার দফতরের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখায় ২০-৩০ জনের একটি দল। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তারা অফিসের প্রবেশপথের সাদা থামে গেরুয়া রং লাগিয়ে দেয় এবং গেরুয়া কাপড় জড়ায় বলে জানা গেছে। সম্প্রতি ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামকে কেন্দ্র করে সংবাদপত্রটির সঙ্গে বিজেপি-সমর্থকদের বিতর্কের পর এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। পরে পত্রিকা কর্তৃপক্ষ থামটি ফের সাদা রং করে দেয়। ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি।
Total Views:
0