সুদানের হামলায় নিহত ২৭

আমুদরিয়া নিউজ:সুদানের সাউথ কর্দোফানে হামলায় মৃত্যু হল ২৭ জনের, যাঁদের মধ্যে রয়েছে চার শিশু। সুদান ডক্টরস নেটওয়ার্কের দাবি, আরএসএফ-ঘনিষ্ঠ এসপিএলএম-এন বাহিনী ওতোরো সম্প্রদায়ের বাসিন্দাদের লক্ষ্য করে হামলা চালায়।

হামলার পর বহু মানুষ ঘরছাড়া হয়ে নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছেন। জাতিগত পরিচয়ের ভিত্তিতে সাধারণ মানুষের উপর হামলার অভিযোগে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠনটি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *