আমুদরিয়া নিউজ : রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় রোগী ‘রেফার’ করার প্রবণতা রুখতে কড়া বার্তা দিলেন প্রশাসনিক প্রধান। শুক্রবার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) উচ্চপর্যায়ের বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কলকাতার একাধিক মেডিক্যাল কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “বেড নেই বলা চলবে না।” ন্যূনতম শয্যা খালি থাকলে রোগীকে অবশ্যই ভর্তি নিতে হবে, আর রেফার করার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে অন্য হাসপাতালে বেড আছে কি না। রোগীকে অনিশ্চয়তায় ফেলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘোরানো যাবে না বলেও কড়া নির্দেশ দেন তিনি।
Total Views:
0