এবার অভিনয়ে কুণাল ঘোষ! ডেবিউ অরিন্দম শীলের পলিটিক্যাল থ্রিলারে

আমুদরিয়া নিউজ: রাজনীতির দুনিয়া থেকে এবার বিনোদন জগতে ডেবিউ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অরিন্দম শীলের পলিটিক্যাল থ্রিলারে দেখা যাবে তাঁকে।  সাহিত্যিক দীপান্বিতা রায়ের ‘অন্তর্ধানের নেপথ্যে’ উপন্যাস অবলম্বনে ছবি বানাতে চলেছেন অরিন্দম। নাম রাখা হয়েছে ‘কর্পূর’। সেই সিনেমায় এক রাজনৈতিক দলের সাংসদ তথা রাজ্য সম্পাদকের চরিত্রে অভিনয় করবেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। ছবির মুখ্যচরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু। নয়ের দশকে ঘটে যাওয়া এক সত্য ঘটনার নিয়ে সাহিত্যিক দীপান্বিতা রায়ের লেখা উপন্যাল ‘অন্তর্ধানের নেপথ্যে’। ১৯৯৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মনীষা মুখোপাধ্যায় একদিন সকালে বাড়ি থেকে বেরোন, বিশ্ববিদ্যালয় পৌঁছন। কাজ শেষ করেন, কিন্তু বাড়ি আর ফেরেন না। আজ পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। রাজ্য রাজনীতিতেও শোরগোল পড়েছিল ঘটনাটি নিয়ে। ২৮ বছর পর সেই বিষয় নিয়েই অরিন্দমের আগামী ছবি ‘কর্পূর’। চলতি বছরের শেষে মুক্তি পাবে ছবিটি।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *