৩ জুলাই শুরু অমরনাথ যাত্রা, জঙ্গি হামলার আশঙ্কায় থাকছে ৫০ হাজার সেনা

আমুদরিয়া নিউজ: আগামী ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। চলবে ৯ অগস্ট পর্যন্ত। পহেলগাঁও হামলা এবং পরবর্তী ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে এবার নিরাপত্তায় বাড়তি জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। অমনাথ যাত্রায় জঙ্গি হামলা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিব’। পুণ্যার্থীদের নিরাপত্তায় যাত্রাপথে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ইতিমধ্যেই অমরনাথের যাত্রাপথের থ্রিডি ম্যাপিং সেরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। যাত্রাপথ, বেসক্যাম্প এবং সব ক’টি স্পর্শকাতর এলাকাতেই সেনা মোতায়েন থাকছে। সেনা মোতায়েন থাকবে পুণ্যার্থীদের থাকার জায়গাগুলিতেও। নজরদারির জন্য ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে। এ ছাড়াও বডি স্ক্যানার এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে নজরদারির জন্য। পাশাপাশি নথিভুক্ত পুণ্যার্থীদেরও ‘রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন’ ট্যাগ দেওয়া হবে, যাতে তাঁদের গতিবিধি নজরে রাখা যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *