ক্যান্সারের যাত্রা নিয়ে সৎ মত প্রকাশ করলেন ছবি মিত্তল

আমুদরিয়া নিউজ : জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তাল তার স্তন ক্যান্সারের যাত্রা নিয়ে মত প্রকাশ করলেন। কিভাবে তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে নিজের প্রতি প্রাধান্য দিয়েছেন তার ব্যাখ্যা দিলেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০২২ সালে তার প্রাথমিক স্তরের ক্যান্সারের সঙ্গে পরিচয় হয় এবং তখনই তার জন্য একটি কঠিন যাত্রা শুরু হয়। এই যাত্রায় ছিল অনেক উত্থান পতন, কিন্তু তিনি প্রতিটি সমস্যার মোকাবিলা করেছেন সাহসের সঙ্গে। সৌভাগ্যক্রমে এখন তিনি ক্যান্সার মুক্ত, তবে এই সাফল্য একদিনে আসেনি। প্রচুর যন্ত্রণা ও ভয় উপেক্ষা করেও ছবি মিত্তাল জীবনের ছোট সুখের মুহূর্ত গুলো খুঁজে পেতে সফল হয়েছেন। সে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কিভাবে তিনি রোগ নির্ণয় এবং  সমস্ত বাধা এড়িয়ে চলেছেন। তার মতে এটি এমন একটি সমস্যা যা সমাধানের কোন নির্দিষ্ট পথ নির্দেশিকা নেই। প্রত্যেকের ক্যান্সারের যাত্রা আলাদা। তাই নিজেকে বুঝে নিতে হবে কোন পথে চললে এইরূপ জীবন সংগ্রামে সফলতা আসতে পারে।

তিনি আরো জানান,এই ক্যান্সার যাত্রা থেকে তিনি নিজেকে প্রাধান্য দেওয়ার গুরুত্ব শিখেছেন। তার মতে, একজন ক্যান্সার রোগীর দৈনন্দিন জীবন শুধুমাত্র ওষুধ ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি প্রয়োজন মানসিক সুস্থতা এবং শারীরিক ফিটনেস। তাই অতিরিক্ত খাবার জাঙ্ক ফুড এবং চিনি থেকে তিনি স্পষ্টভাবে সরে আসতে নির্দেশ দিয়েছেন। একটি গাছ আছে যার নাম ‘ লক্ষ্মী তাড়া’। নিয়মিত প্রতিদিন সকালে সেই গাছের পাতার চা পান করতেন তিনি এবং রাত ৮টার পর কখনোই খাবার খেতেন না। তাই ছবি মিত্তলের জন্য ক্যান্সারের পর তার একটি নতুন জীবনের অধ্যায় শুরু হয়েছে বলে তিনি জানান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *