মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক মমতার

আমুদরিয়া নিউজ: কলকাতায় নিযুক্ত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজের সঙ্গে বুধবার বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে সেমিকন্ডাক্টর ম‍্যানুফ‍্যাকচারিং নিয়ে বৈঠক হয়েছে। ‘গ্লোবাল ফাউড্রিজ’ নামের যে সংস্থা বিশ্বের বৃহত্তম মাইক্রোচিপস তৈরি করে, তারা এই সেমিকন্ডাক্টর ম‍্যানুফাকচার করবে বলে সূত্রের খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সল্টলেক সেক্টর ফাইভে সফটওয়্যার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়ায় ১৩ হাজার স্কোয়ার ফুট জায়গা দেওয়া হয়েছে। আরও ১৯ হাজার স্কোয়ার ফুটের জায়গা চেয়েছে ওই সংস্থা। উল্লেখ্য, ‘গ্লোবাল ফাউন্ড্রিজ’ হল এমন একটি প্রধান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যা স্মার্টফোন, কম্পিউটার এবং গাড়ির মতো ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত মাইক্রোচিপ তৈরি করে। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, নিউ জার্সির সংস্থা ‘স্যানটেক গ্লোবাল ইনকর্পোরেটেড’ কলকাতায় একটি সেমিকন্ডাক্টর প্রকল্প স্থাপনে আগ্রহী। ন্যানো ইলেক্ট্রনিক্সের মতো প্রযুক্তিতে এক্সপার্ট এই সংস্থা। রাজ‍্য সরকার ওই সংস্থার সঙ্গেও কথাবার্তা বলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *