দিল্লিতে ২১ বছরের তরুণী খুন

আমুদরিয়া নিউজ:দিল্লির তিলক নগরে নিজের বাড়িতেই খুন হলেন ২১ বছরের তরুণী মুসকান। পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন তিনি। অভিযোগ, পরিচিত জিম ট্রেনার ইমরান বাড়িতে ঢুকে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যান। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পরিবারের দাবি, মুসকানকে আগে থেকেই ইমরান উত্যক্ত করতেন। সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *