আমুদরিয়া নিউজ: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাঁকুড়ায় তিন মাওবাদী নেতা-নেত্রী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার বাঁকুড়া পুলিশ লাইনে রাজ্য পুলিশের এডিজি আনন্দ কুমার ও পুলিশ সুপার পিভিজি সতীশের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জবা মাহাতো, নয়নতারা সাহু এবং রামপ্রসাদ মান্ডি।
পুলিশের দাবি, তিনজনের বিরুদ্ধেই দীর্ঘদিনের একাধিক মামলা রয়েছে এবং তাঁরা জঙ্গলমহল ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় সক্রিয় ছিলেন। আত্মসমর্পণের পর তাঁরা স্বাভাবিক সামাজিক জীবনে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। রাজ্য পুলিশের তরফে তাঁদের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতির আওতায় আনার প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছে।
Total Views:
1