এসএফ রোডে পার্কিংয়ের জায়গায় দোকান, সমস্যায় পথচারীরা

আমুদরিয়া নিউজ: শহরের অন্যতম ব্যস্ত এসএফ রোডে নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা দখল করে দোকান বসানোর অভিযোগ উঠেছে। রাস্তার ধারে যে অংশে যানবাহন দাঁড়ানোর কথা, সেখানেই দোকানপাট গড়ে ওঠায় পথচারীদের অনেক সময় মূল রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে। ফলে ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি যানজটের সমস্যাও বাড়ছে বলে অভিযোগ।

শহরের যানজট ও অবৈধ দখল নিয়ন্ত্রণে প্রশাসন এবং ট্রাফিক পুলিশের তরফে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়েছে। ফুটপাত ও রাস্তার ধারের বেআইনি দখল সরানোর পাশাপাশি অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ, অভিযান শেষ হওয়ার কিছুদিন পরেই অনেক জায়গায় ফের একই পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে, পুজোর আগে শহরের পার্কিং সমস্যা কমাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নতুন পার্কিং জোন তৈরির কাজও শুরু হয়েছে। প্রশাসনের উদ্যোগে তৈরি হতে চলা এই পার্কিং ব্যবস্থা বিধান মার্কেট-সহ আশপাশের এলাকার চাপ কমাতে পারে বলে আশা করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *