রকমারি মাছের স্বাদে দুর্গাপুরবাসী

আমুদরিয়া নিউজ : দুর্গাপুরের রবীন্দ্রভবনে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হলো ‘মাছে-ভাতে বাঙ্গালি’ উৎসব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বাঙালির প্রিয় মাছের পদগুলোকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানের পরিকল্পনা। মেলায় প্রবেশের জন্য পরিবার পিছু ১০০ টাকা করে ধার্য করা হয়েছিল। এবারে বিশেষ আকর্ষণ ছিল রকমারি মাছের পদ। চিংড়ি ইলিশ থেকে শুরু করে প্রায় ১৬ ধরনের মাছের পথ পরিবেশন করা হয় এই উৎসবে। সংস্থা জানিয়েছেন বাঙালির ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতিকে বজায় রাখতেই এই উদ্যোগ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *