মন্ত্রীদ্বয়ের পদত্যাগের জল্পনা ভিত্তিহীন বলে উড়িয়ে দিল হোয়াইট হাউস

আমুদরিয়া নিউজ: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর গুঞ্জন উঠেছিল যে আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং বিদেশ সচিব মার্কো রুবিও খুব শীঘ্রই পদত্যাগ করতে চলেছেন। তবে হোয়াইট হাউস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘ফেব্রুকেটেড নিউজ’ বলে উড়িয়ে দিয়েছে।

চলমান ইরান যুদ্ধের রণাঙ্গনে ব্যর্থতার দায় চাপিয়ে হেগসেথকে পদ থেকে সরানোর জন্য বিরোধী শিবির ও কিছু রিপাবলিকান সদস্য চাপ তৈরি করলেও ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে হেগসেথকে বহাল রাখার পূর্ণ ইচ্ছা তাঁর আছে। অন্যদিকে মার্কো রুবিও নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে ২০২৮ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্যন্ত ট্রাম্প প্রশাসনের হয়ে বর্তমান দায়িত্ব চালিয়ে যাওয়াই তাঁর একমাত্র পরিকল্পনা। হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে এই কঠিন সময়ে প্রশাসনের শীর্ষ পদে কোনো বড় রদবদল হচ্ছে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *