আমুদরিয়া নিউজ:কলকাতার রুবি ক্রসিংয়ের দুর্গাপুজোয় এবার থাকছে অভিনব রাজনৈতিক থিম। হিন্দু মহাসভার আয়োজনে ‘নন্দীগ্রাম থেকে নবান্ন: বুবাইয়ের জয়যাত্রা’ থিমে তুলে ধরা হবে শুভেন্দু অধিকারীর জীবনের বিভিন্ন পর্ব। শৈশব থেকে রাজনীতিতে প্রবেশ এবং মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনি ছবি, ম্যুরাল, মডেল ও তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে মণ্ডপে। মণ্ডপসজ্জায় থাকছে বাংলার পটচিত্র ও লোকশিল্পের ছোঁয়াও।
Total Views:
0