আমুদরিয়া নিউজ: দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে ১৩টি পদের মধ্যে ৬টিতে জয়ী হয়েছেন নারী প্রার্থীরা। শুক্রবার প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন নাশরা নাইম। বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী সহসভাপতি। তিনি ৭ হাজার ৯১টি ভোট পেয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে ৫টিতে জয় পেয়েছেন মহিলারা। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ হামদান। তিন বছর ধরে শিক্ষার্থীদের আন্দোলনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। নারীদের এই সাফল্যকে তিনি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন।
Total Views:
0