আমুদরিয়া নিউজ: সিঙ্গুরে ফের গাড়ি শিল্প গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার নিউটাউনে রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে সিঙ্গুরে বিনিয়োগ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
২০০৬ সালে টাটা গোষ্ঠীর ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে ৯৯৭ একর জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন বাম সরকার। জমি আন্দোলনের জেরে ২০০৮ সালে প্রকল্প গুটিয়ে গুজরাতের সানন্দে চলে যায় টাটা গোষ্ঠী। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হয়। তবে বহু জমি এখনও চাষের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে।
Total Views:
0