নেপালকে ২ কোটি ডলার সহায়তা দিচ্ছে জাতিসংঘের জলবায়ু তহবিল

আমুদরিয়া নিউজ: জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রথমবারের মতো জাতিসংঘের ‘ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল’ থেকে ২ কোটি ডলার সহায়তা পাচ্ছে নেপাল। গত আগস্টে বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এই বরাদ্দ অনুমোদন করা হয়। বন্যা ও ভূমিধসে নেপালের অবকাঠামো ও অর্থনীতিতে আনুমানিক ২৭০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এই অর্থ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনরুদ্ধার, পুনর্গঠন ও স্থিতিশীল জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়তা করবে। ২০২৩ সালে কপ-২৮ সম্মেলনে চালু হওয়া এই তহবিল থেকে আকস্মিক জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো দেশকে এই প্রথম সহায়তা দেওয়া হচ্ছে।

তবে বরাদ্দের পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জলবায়ু কর্মী ও নেপালের সাবেক সংসদ সদস্য রাজেন্দ্র বাগজাইন। তাঁর মতে, বিপুল ক্ষয়ক্ষতির তুলনায় এই অর্থ সামান্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *