আমুদরিয়া নিউজ: শিলিগুড়ির মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে মাদক কারবারের অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রেললাইনের কাছে একটি বাড়িতে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ। সেখান থেকে প্রায় ২৭৩টি ব্রাউন সুগারের প্যাকেট বা বার উদ্ধার হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ধৃত দুই মহিলা সম্পর্কে ননদ-বৌদি বলে জানা গিয়েছে। এই কারবারের সঙ্গে আর কেউ জড়িত কি না এবং মাদক কোথা থেকে আনা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও অন্যান্য তথ্যের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও বাকি।
Total Views:
0