মণিপুরে ‘শব্দ প্রতিবাদ’, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস

আমুদরিয়া নিউজ: মণিপুরে স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবিতে উপত্যকার পাঁচটি জেলায় ‘শব্দ প্রতিবাদ’ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাজার হাজার মানুষ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ইম্ফলের ঐতিহাসিক কাংলা ফোর্টের সামনে বিক্ষোভ তীব্র আকার নিলে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। তবে হতাহতের কোনও খবর নেই।

‘ফেডারেশন অফ হাওমি’-এর আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে হাঁড়িপাতিল বাজিয়ে, ঢাকঢোল পিটিয়ে, গাড়ির হর্ন ও সাইরেন বাজিয়ে এবং স্লোগান দিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। কাংলা ফোর্টের দিকে পদযাত্রা করলে নিরাপত্তাবাহিনী তাঁদের আটকে দেয়।

বিক্ষোভকারীদের দাবি, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কার্যকর করতে হবে, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে হবে এবং সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে স্বাক্ষরিত ‘সাসপেনশন অব অপারেশন্স’ (এসওও) চুক্তি বাতিল করতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *