বেঙ্গালুরুতে শুরু হচ্ছে দুই দিনের ‘নীভ লিটারেচার ফেস্টিভ্যাল’

আমুদরিয়া নিউজ: বই, গল্প আর শিশু-কিশোর সাহিত্যের উদ্‌যাপনে ২৬ ও ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বসছে ১০ম নীভ লিটারেচার ফেস্টিভ্যাল। ইয়েমালুরের নীভ অ্যাকাডেমি ক্যাম্পাসে আয়োজিত এই উৎসবে লেখক, চিত্রকর ও তরুণ পাঠকদের নিয়ে দু’দিন ধরে নানা আলোচনা, লেখক-সাক্ষাৎ, সৃজনশীল কর্মশালা ও পরিবেশনা হবে।

এবারের উৎসবের মূল ভাবনা “Stories from the Heart”। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সংস্করণে রয়েছে ৮০ জনের বেশি প্রতিনিধি, ১০৫টি সেশন এবং ২ হাজারের বেশি বাছাই করা শিশু-কিশোর বই। উৎসবটি বিনামূল্যে দর্শকদের জন্য উন্মুক্ত। শিশুদের বই পড়ার অভ্যাস তৈরি এবং লেখক-পাঠকের সরাসরি যোগাযোগ বাড়ানোই এই উৎসবের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে তরুণ পাঠকদের বইয়ের জগতের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার জন্য রয়েছে বিশেষ Reading Challenge-ও।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *