আমুদরিয়া নিউজ: মহাভারতের কাহিনি ও প্রাচীন ভারতীয় ইতিহাসকে নতুন আঙ্গিকে তুলে ধরতে লেখক ক্রিস্টোফার সি. ডয়েলের নতুন বই The Curse of the Kurus প্রকাশিত হচ্ছে আজ, ২৬ সেপ্টেম্বর। বেঙ্গালুরুর ইন্দিরানগরের Atta Galatta-য় সন্ধ্যা সাড়ে ৬টায় বইটির প্রকাশ অনুষ্ঠান রয়েছে।
এটি ডয়েলের নতুন “Mahabharata: The Itihasa” সিরিজের প্রথম বই। লেখকের বর্ণনায়, কুরু বংশের উৎপত্তি, হস্তিনাপুরের ইতিহাস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা প্রেম, ত্যাগ, রাজনৈতিক সংঘাত ও প্রতিশোধের কাহিনিকে কেন্দ্র করেই বইটি তৈরি।
বইটির বিশেষত্ব হল—লেখক মহাভারতের মূল সংস্কৃত শ্লোক, প্রাচীন ভারতীয় ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক রহস্যকে মিলিয়ে কাহিনিটি নির্মাণ করেছেন। প্রকাশ অনুষ্ঠানে লেখকের সঙ্গে আলোচনা, বই থেকে পাঠ এবং প্রশ্নোত্তর পর্বও রয়েছে।
Total Views:
0