বিশ্ব পর্যটন দিবসে শিলিগুড়িতে অষ্টম হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ডস

আমুদরিয়া নিউজ: বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ৮ম হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ডস ২০২৬। শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা করে HHTDN।
আগামী ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবসে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। হিমালয় অঞ্চলের পর্যটন, আতিথেয়তা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হবে এই অনুষ্ঠানে।
আয়োজকদের বক্তব্য, হিমালয়ান পর্যটনের সম্ভাবনা এবং সাফল্যের পাশাপাশি এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের অবদানকে সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি পর্যটন শিল্পের প্রসারে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। বিশ্ব পর্যটন দিবসে এই উদ্যোগের মাধ্যমে উত্তরবঙ্গ ও হিমালয় অঞ্চলের পর্যটনকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার বার্তা দিল HHTDN।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *