আমুদরিয়া নিউজ: আজ জাপানের আইচি-নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০তম এশিয়ান গেমস। নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। এবারের প্রতিযোগিতায় এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন।
ভারত থেকে ৫০৩ জন ক্রীড়াবিদ, ৩৭টি খেলায় অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হিসেবে শুটার মনু ভাকেরের সঙ্গে শেষ মুহূর্তে পবন সেহরাওয়াতকে বেছে নেওয়া হয়েছে। প্রথমে তেজিন্দরপাল সিং তূরকে পতাকাবাহক করার কথা থাকলেও তাঁর আনুষ্ঠানিক কিট সময়মতো না পৌঁছনোর কারণে এই পরিবর্তন করা হয়। এশিয়ান গেমস চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
Total Views:
0