যে দুই দেশে নেই বিবাহবিচ্ছেদের সুযোগ

আমুদরিয়া নিউজ: বিশ্বের অধিকাংশ দেশে আইনিভাবে বিবাহবিচ্ছেদের সুযোগ থাকলেও ফিলিপাইন ও ভ্যাটিকান সিটিতে সাধারণ বিবাহবিচ্ছেদের ব্যবস্থা নেই। তবে নির্দিষ্ট শর্তে দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসার বিকল্প পথ রয়েছে।

ফিলিপাইনে আইনি বিচ্ছেদ, বিয়ে বাতিল এবং বিয়েকে শুরু থেকেই অবৈধ ঘোষণার ব্যবস্থা রয়েছে। আইনি বিচ্ছেদের মাধ্যমে স্বামী-স্ত্রী আলাদা থাকতে পারলেও সাধারণত নতুন করে বিয়ে করতে পারেন না। তবে মুসলিম নাগরিকদের জন্য পৃথক আইনে নির্দিষ্ট শর্তে বিবাহবিচ্ছেদের সুযোগ রয়েছে।

অপরগিকে, ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক চার্চের ধর্মীয় আইন অনুযায়ী, বৈধ বিয়েকে অবিচ্ছেদ্য বন্ধন হিসেবে দেখা হয়। তাই সেখানে সাধারণ বিবাহবিচ্ছেদের ব্যবস্থা নেই। তবে বিয়ের সময় প্রয়োজনীয় শর্ত পূরণ না হলে নির্দিষ্ট প্রক্রিয়ায় সেটিকে অবৈধ ঘোষণা করা যায়। আলাদা থাকলেও নতুন করে বিয়ে করার সুযোগ নেই।

দুই দেশেই দাম্পত্য সম্পর্ক ভেঙে গেলে বিকল্প ব্যবস্থা থাকলেও বৈবাহিক বন্ধনের অবসান ঘটানো আইনি দিক থেকে জটিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *