আমুদরিয়া নিউজ: ডিজিটাল মাধ্যমের দাপটের মধ্যেও বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ রয়েছে—লখনউয়ের গোমতী বুক ফেস্টিভ্যাল-এ তারই ছবি দেখা গেল। বইমেলায় ইতিহাস, জীবনী, ফিকশন ও সমকালীন সমাজ নিয়ে লেখা বইয়ের প্রতি তরুণ পাঠকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
মেলায় দলিত সাহিত্য নিয়েও বিশেষ আলোচনা হয়েছে। দলিত সমাজের জীবন, বৈষম্যের অভিজ্ঞতা, পরিচয় ও সামাজিক অধিকারের মতো বিষয় উঠে এসেছে বিভিন্ন বই ও সাহিত্যচর্চায়। আয়োজকদের মতে, প্রান্তিক মানুষের অভিজ্ঞতা নিয়ে লেখা সাহিত্য পাঠকদের সমাজকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি করছে।
১২ থেকে ২০ সেপ্টেম্বর লখনউ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই বইমেলায় ১২০টিরও বেশি প্রকাশক এবং ২০০-র বেশি বইয়ের স্টল রয়েছে। শিশু-কিশোরদের জন্যও রয়েছে গল্প, সৃজনশীলতা ও পাঠাভ্যাস গড়ে তোলার নানা আয়োজন।
Total Views:
0