আমুদরিয়া নিউজ: দ্বিতীয় দফার ভোটের আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার রাত পর্যন্ত যাঁদের মামলার শুনানি শেষ হয়েছে, তাঁদের নামই এই দ্বিতীয় তালিকায় রাখা হয়েছে। ফলে দীর্ঘদিন নাম সংক্রান্ত জটিলতায় থাকা বহু ভোটার এবার ভোট দেওয়ার সুযোগ পেতে পারে।
জানা গিয়েছে, প্রথম দফার আগে প্রকাশিত তালিকার ভোটাররা যেমন ২৩ এপ্রিল ভোট দিতে পেরেছিলেন, তেমনই এই নতুন তালিকায় নাম থাকা ভোটাররা ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।