আমুদরিয়া নিউজ: রাত পোহালেই ভোট, তার আগেই তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। মনোনয়নে তথ্য গোপনের অভিযোগ তুলে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি বাগুইহাটি থানায় অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত নালিশ জানিয়েছেন।
তার অভিযোগ, অদিতি মুন্সি মনোনয়নপত্রে সম্পত্তি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য দেননি। কলকাতা ও সংলগ্ন এলাকায় একাধিক জমি কেনাবেচার উল্লেখ না থাকা, এমনকি ২৫ মার্চ বিক্রি হওয়া একটি জমির মূল্যও গোপন রাখা হয়েছে বলে তাঁর অভিযোগ
কড়া ভাষায় তিনি বলেন, “চোর ধরা পড়েছে, তাই পুলিশ-আয়কর দফতর-সিবিআই-ইডিকে জানানো নাগরিক দায়িত্ব।”