কালীপুজো ও ছটে বাজি পোড়ানোয় কড়া নিয়ন্ত্রণ রাজ্যের

আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কালীপুজো ও ছটপুজোয় বাজি পোড়ানোর ক্ষেত্রে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ ও রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তা জানান, দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোয় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। পরিবেশদূষণ কমাতে শুধুমাত্র অনুমোদিত সবুজ বাজি ব্যবহারের আবেদন জানিয়েছে প্রশাসন। হাসপাতাল, স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি পোড়ানো নিষিদ্ধ।

বাজি তৈরি, মজুত, পরিবহণ, বিক্রি ও ব্যবহারের পাঁচটি পর্যায়েই নজরদারি চালানো হবে। উৎসবের আনন্দ বজায় রেখে দূষণ ও দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছে রাজ্য।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *