তারাতলা দুর্ঘটনায় উদ্ধার ১৩

আমুদরিয়া নিউজ : কলকাতার তারাতলা ব্রেসব্রিজ এলাকায় নির্মীয়মাণ একটি গোডাউনের লোহার ছাদ ধসে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত ১৩ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে, যদিও আরও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার আগে থেকেই লোহার কাঠামো অস্বাভাবিকভাবে নড়ছিল এবং সেটি পরীক্ষা করতে গিয়ে শ্রমিকরা বিপদের মুখে পড়েন। ঘটনার সময় নির্মাণস্থলে প্রায় ৫০-৬০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া শ্রমিকদের আশঙ্কাজনক অবস্থায় গ্রিন করিডোরের মাধ্যমে এসএসকেএম হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। সেনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (DMG), জেসিবি ও গ্যাস কাটারের সাহায্যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। এদিকে নবান্ন থেকে পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং শ্রমিকদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। দুর্ঘটনার পর নির্মাণকাজের মান, নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সরকারি অনুমতির বিষয়েও প্রশ্ন উঠেছে, যার তদন্ত শুরু করেছে প্রশাসন

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *