আমুদরিয়া নিউজ:বুধবারের ভয়াবহ হড়পা বানের ক্ষত কাটতে না কাটতেই ফের বিপদের আশঙ্কা নেপালে। নেপাল-তিব্বত সীমান্তে ধসের জেরে তৈরি অবরুদ্ধ হ্রদ উপচে পড়ায় নতুন করে হড়পা বানের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উত্তর নেপালের একাধিক এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই কারণে তিব্বতে উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রেখেছে চিন। এদিকে, দক্ষিণ-পশ্চিম চিনে ৫.১ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়েছে। ফলে গোটা সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
Total Views:
1