আমুদরিয়া নিউজ : হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মৃতের পরিবারকে মোট ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে—এর মধ্যে রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ এবং মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে।
ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, সন্তোষপুর এলাকায় প্রশান্ত দে-র উপর হামলা চালানো হয় এবং লাঠি-রড দিয়ে মারধরের পর তাঁর মৃত্যু হয়। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাঁদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মৃতের স্ত্রী চাইলে তাঁকে চাকরির ব্যবস্থা করার বিষয়টিও বিবেচনা করা হবে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে না নেওয়ার আবেদন জানিয়েছেন এবং প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ করবে বলে জানিয়েছেন।