Photo of scary horror stranger stalker man in black hood and clothing on dark blue background with police lines.

গাড়ি ছিনিয়ে চালককে মেরে কুমিরকে দিয়ে খাওয়াতো যে খুনি

আমুদরিয়া নিউজ : যাত্রী সেজে গাড়ি ভাড়া করে চালককে খুন করত। কখনও চালাক, খালাসি দুজনকেই মেরে ফেলত। তার পরে কুমির ভর্তি নদীতে ফেলে দিত দেহগুলো। এভাবেই অন্তত ৫০ জনকে খুন করেছে বলে সন্দেহ। এমনই এক সিরিয়াল কিলারকে সম্প্রতি রাজস্থানের দৌসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত একজন আয়ুর্বেদিক ডাক্তার। পুলিশের খাতায় ডক্টর ডেথ নামে পরিচিত। গত রবিবার তাকে ধরা হলেও দুদিন আগে বিষয়টি পুলিশ প্রকাশ্যে জানিয়েছে। ধৃতের নাম দেবেন্দ্র শর্মা। তাকে আগেও খুনের মামলা ধরা হয়। কিন্তু, ২০২৩ সালে প্যারোলে মুক্তি পায়। তারপর থেকেই উধাও হয়ে যায় সে। ৬৭ বছর বয়সি দেবেন্দ্র খুনের পরে উত্তরপ্রদেশের কুমির-অধ্যুষিত হাজারা খালে দেহ ফেলে দিত। দিল্লি, রাজস্থান এবং হরিয়ানার একাধিক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। গুরুগ্রামের একটি আদালত তাকে ফাঁসির সাজা দিয়েছে। দেবেন্দ্র ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে কয়েকজন ট্যাক্সিচালক, ট্রাকচালককে খুন করেছে। পরে ডাকাতি, কিডনি পাচারেও যুক্ত হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *