বাংলার ভোটে বদল আনছে কমিশন, কড়া নজরদারির বার্তা

#WestBengalElection2026 #ElectionCommission #FreeAndFairElection #BengalPolitics #ElectionSecurity #Democracy

আমুদরিয়া নিউজ : আসন্ন West Bengal Assembly Election 2026–কে সামনে রেখে নিরাপত্তা ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে কড়া বার্তা দিল Election Commission of India। বিশেষ নির্বাচন পর্যবেক্ষক Subrata Gupta জানিয়ে দিয়েছেন, এবারের ভোটে বাংলার বহুদিনের নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন আনা হবে এবং ভোটারদের নিরাপত্তাই কমিশনের প্রধান লক্ষ্য।সোমবার সর্বদলীয় বৈঠকের পর কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোটের প্রতিটি ধাপ কড়া নজরদারির আওতায় থাকবে। কোথাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সেখানে পুনর্নির্বাচনের সুপারিশ করা হতে পারে বলেও ইঙ্গিত দেন সুব্রত গুপ্ত।এবারের নির্বাচনে সব ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস বসানো হবে, যাতে বাহিনীর চলাচল ও দায়িত্ব পালনের উপর নজর রাখা যায়।সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal জানান, ভোটের প্রতিটি ধাপে প্রায় ২,২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রতিটি জেলায় দু’জন করে পুলিশ পর্যবেক্ষকও থাকবেন।ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে বুথ স্তরে কেন্দ্রীয় বাহিনীকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি সংবেদনশীল এলাকায় ড্রোন নজরদারি ও তিন স্তরের সিকিউরিটি ব্যবস্থাও রাখা হচ্ছে।কমিশনের দাবি, কঠোর নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারেই এবারের ভোটকে আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ করে তোলা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *