খুন করে ঘিলু দিয়ে স্যুপ খেত সিরিয়াল কিলার, হল যাবজ্জীবন

আমুদরিয়া নিউজ : একের পর এক অসহায়, দুঃস্থদের ফুঁসলে খুনের পরে দেহ টুকরো করে পেলে দিত এক সিরিয়াল কিলার ও তার শাগরেদ। তার পরে মাথা কেটে ঘিলু বের করে তা দিয়ে স্যুপ বানিয়ে খেত দুজনে। এমনই এক সিরিয়াল কিলার ও তার শাগরেদকে যাবজ্জীবন সাজা দিল আদালত। সম্প্রতি লখনউয়ের একটি আদালত কুখ্যাত সিরিয়াল কিলার, নরখাদক রাজা কোলান্ডার এবং তার শ্যালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। পুলিশ জানায়, ধৃতের একটি শুয়োরের খামারে হানা দিয়ে বেশ কয়েকটি মাথার খলি, হাড়গোড় মিলেছে। এই রাজা কালান্দের আসল নাম রাম নিরঞ্জন কোল। নিজেকে রাজা ভেবে নাম বদলে নেন। সরকারি একটি অস্ত্র কারখানায় কিছুদিন কাজ করলেও তা টেঁকেনি। কারণ, নিজেকে রাজা মনে করায় কাউকে অপছন্দ হলেই শাস্তি মারধর করত সে। খুনও করত। এক সাংবাদিক খোঁজখবর করতে যাওয়ায় তাঁকে ফুঁসলে খুন করে সে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *