জনগণমন নিয়ে বিজেপি সাংসদের মন্তব্যের তীব্র সমালোচনা তৃণমূল নেতানেত্রীদের

আমুদরিয়া নিউজ : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ইংরেজদের সন্তুষ্ট করতে ‘জন গণ মন’ গানটি লিখেছিলেন বলে মন্তব্য করে বেকায়দায় পড়েছেন কর্নাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি। ওই মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষে মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা কড়া সমালোচনা করেন। তাঁরা জানান, বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনও দেখতে পারে না। বিজেপি একটি ব্রিটিশ নিউজপেপারের দাবিকে সামনে রেখে কবিগুরুকে অপমান করছে। তা তৃণমূল মেনে নেবে না।
কাগেরি বলেছিলেন, ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ লেখা হয় ব্রিটিশ আধিকারিকদের স্বাগত জানানোর জন্য। তিনি এটাও বলেছেন, ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল ‘বন্দে মাতরম’। যা নিয়ে গোটা দেশে প্রতিবাদ শুরু হয়েছে। কর্ণাটকের শাসকদল কংগ্রেসও তীব্র সমালোচনা করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *