আমুদরিয়া নিউজ: বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আজ, ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত শিলিগুড়ি ও দার্জিলিঙে অনুষ্ঠিত হচ্ছে ‘কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০২৬’। পর্যটন, সংস্কৃতি, পাহাড়ের ঐতিহ্য, খাবার ও অ্যাডভেঞ্চার—সবকিছুকে এক ছাতার তলায় তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য।
এবারের উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দার্জিলিঙের ঐতিহ্যবাহী স্থাপত্য ও গুরুত্বপূর্ণ স্থান ঘিরে হেরিটেজ ওয়াক, সাইক্লিং, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষজ্ঞদের আলোচনা। পাশাপাশি পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পর্যটন নিয়েও আলোচনা হবে।
আয়োজকদের মতে, এই উৎসবের মাধ্যমে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে আরও বড় পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
Total Views:
0