আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু পুজোর বাজারে এখনও প্রত্যাশিত ভিড় দেখা যাচ্ছে না শিলিগুড়ির অন্যতম ব্যস্ত বাজার Bidhan Market-এ। ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এ বছর ক্রেতার সংখ্যা এবং বিক্রি—দুই-ই কম।
ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কেনাকাটায় কিছুটা প্রভাব পড়েছে। তার সঙ্গে টানা বৃষ্টিও বাজারের স্বাভাবিক ব্যস্ততায় বাধা তৈরি করছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা রাখলেও অনেক ব্যবসায়ী প্রত্যাশিত বিক্রির মুখ দেখছেন না বলে দাবি করেছেন।
পুজোর মরশুমে বিক্রি বাড়ার আশায় থাকলেও দোকান ভাড়া, কর্মীদের বেতন-সহ অন্যান্য খরচ সামলানো নিয়ে চিন্তায় রয়েছেন ব্যবসায়ীদের একাংশ। তবে পুজোর শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় বাড়বে এবং বাজারে বিক্রি ঘুরে দাঁড়াবে—এই আশাতেই অপেক্ষা করছেন তাঁরা।