কাদামাখাই সুস্থতার চাবিকাঠি! রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মাটির স্পর্শ

আমুদরিয়া নিউজ: পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আদিখ্যেতায় আমরা অনেকেই মাটি বা গাছপালা স্পর্শ করা থেকে দূরে থাকি। তবে ফিনিশ এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের পরিবেশবিদ মিরা গ্রনরাসের এক সাম্প্রতিক গবেষণা বলছে, মাত্র ২০ সেকেন্ড মাটিতে হাত ঘষলেই ত্বকের উপকারী অণুজীব বা ব্যাকটেরিয়ার বৈচিত্র্য বিপুল পরিমাণে বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞদের মতে, এই অণুজীবগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। শুধু ত্বকই নয়, প্রকৃতির এই অণুজীবের সংস্পর্শ মানুষের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে জাদুর মতো কাজ করে। তাই কৃত্রিম জীবন ছেড়ে মাঝেমধ্যে ঘাসের ওপর বসা, গাছের ছাল স্পর্শ করা বা বাগান করার মতো অভ্যাস গড়ে তোলা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *