আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই পর্বে নির্বিঘ্ন ভোট নিশ্চিত করতে প্রশাসন কড়া নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা নিয়েছে।
প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, যেখানে প্রায় ৩.৬ কোটি ভোটার অংশ নিচ্ছেন। সুষ্ঠু ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে ২,৪০০-র বেশি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় ৪১ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, সঙ্গে রয়েছে ওয়েবকাস্টিং ও কড়া নজরদারি। নন্দীগ্রাম ও বহরমপুরসহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীদের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।