গণনার আগে ইভিএম ঘিরে কড়া নজরদারি

আমুদরিয়া নিউজ : ভোট শেষ হওয়ার পর থেকেই স্ট্রংরুমের নিরাপত্তা ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে উত্তেজনা বাড়ছিল। গণনার আগে ইভিএম পাহারা দিতে মাঠে নেমেছে দুই পক্ষ। এই পরিস্থিতিতে বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তাদের ক্যাম্পে তৃণমূল পতাকা লাগানোকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়, অন্যদিকে তৃণমূলের দাবি, কেন্দ্রীয় বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করেছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে মাইকিং ও ব্যারিকেডের মাধ্যমে দুই পক্ষকে আলাদা করে। রাজ্যজুড়ে স্ট্রংরুম ও ইভিএমে কারচুপির আশঙ্কা নিয়ে দুই পক্ষই সরব এবং বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *