মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের কনভয়ে হামলার অভিযোগ

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটে মুর্শিদাবাদে বড়সড় উত্তেজনার সৃষ্টি হয় হুমায়ুন কবিরকে ঘিরে। নওদা বিধানসভার শিবনগর গ্রামে তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। অভিযোগ, কবিরের গাড়ি লক্ষ্য করে আক্রমণের চেষ্টা হয় এবং ‘গো ব্যাক’ স্লোগান তুলে তাঁকে ঘিরে ফেলা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

প্রতিবাদকারীরা কবিরকে ‘বিজেপির এজেন্ট’ বলেও কটাক্ষ করেন। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ হস্তক্ষেপ করে এবং ভিড় ছত্রভঙ্গ করতে হালকা লাঠিচার্জ করে বলে জানা গেছে।

হুমায়ুন কবির অবশ্য শান্ত থাকার বার্তা দিয়ে বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং কেউ যেন অশান্তি না ছড়ায়।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *