উন্নয়নের পাঁচালির Full Lyrics শুধু আমুদরিয়ায়

আমুদরিয়া নিউজ :

বলতে এসেছি কথা উন্নয়নের
ব্যক্তি, পরিবার, পাড়া প্রতি অঞ্চলে
এই উন্নয়ন আজ মানুষের সম্মান
বহুগুণে উন্নত জীবনের মান
রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে
এভাবে ভরেছে সিন্ধু, বিন্দু বিন্দু থেকে
তার গৌরব গাথা করতে বর্ণনা
নতুন পাঁচালি গান করেছি রচনা
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো
রুপশ্রীরাও আছে সসম্মানে ভালো
লক্ষীর ভাণ্ডার মানে ভরসার হাত
স্বনির্ভর নারীদের নতুন প্রভাত
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
সামাজিক সুরক্ষায় হয়ে স্বনির্ভর
মানবিক পেনশনে হাসি নিরন্তর
স্বজন বিয়োগে পাশে আছে সমব্যথী
সরকার জনতার হৃদয়েরও সাথী
বাংলায় ভেদ নেই কোনো জাতপাতে
পড়াশোনা শিক্ষাশ্রী মেধাশ্রীর সাথে
দিদি মানে সুরক্ষা আমজনতার
আছে তপশিলি বন্ধু ও জয় জোহার
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
খরা হোক বা বন্যায়
নেই কোনো ভয়
নতুন কৃষক বন্ধুতে
সব বাধা হবে জয়
ফসলের হলে ক্ষতি
শস্য বিমা আছে
ক্ষতিপূরণ পৌঁছে যায়
কৃষকেরও কাছে
বাংলায় কোথাও আজ নেই আর ক্ষুধা
ঘরে ঘরে পৌঁছে গেছে খাদ্যসাথী সুধা
দুয়ারে রেশন সরকার দিয়ে যায় হাতে
বাংলায় সন্তানেরা আছে দুধে ভাতে
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
রোগবালাই হলেও আর কোনো নেই কোনো ভয়
স্বাস্থ্যসাথী কার্ডে সব রোগ হবে জয়
স্বচ্ছ দৃষ্টি সুনিশ্চিত করে চোখের আলো
রোদ মেখে জোড়া ফুল
মুছে দেয় কালো
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
ছাত্রছাত্রী স্কুলে যায় সাইকেলে চড়ে
তরুণের স্বপ্নে বাংলা ই-লার্নিং করে
স্কলারশিপ কিংবা পেশাদার প্রশিক্ষণ
উন্নতির খতিয়ান দিচ্ছে জনগণ
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
উন্নয়নে বাধা নয়
লাল ফিতের ফাঁস
জনদরদি প্রশাসনে সবার বিশ্বাস
দুয়ারে সরকার করে মুশকিল আসান
আমাদের পাড়া আমাদের সমাধান
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
নিশ্চিত বাসস্থান
পাশে সরকার
বাংলার বাড়ি দিয়ে মিটছে দরকার
চা সুন্দরী শ্রমিককে দেয় আশ্রয়
পথশ্রীর কল্যাণে রাস্তা পাকা হয়
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
বাংলায় শিল্প পেল দুর্বার গতি
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্বপ্নের জ্যোতি
শিল্পসাথী নিয়ে আসে রাজ্যে বিনিয়োগ
কর্মক্ষেত্রে সুনিশ্চিত ব্যবসার যোগ
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ সবার
কর্মক্ষেত্রে আর অভাব নেই দক্ষতার
মাসে মাসে যুবশ্রীর অর্থ সহায়তা
কর্মশ্রীও দিচ্ছে কাজের নিশ্চয়তা
শোনো শোনো বন্ধুগণ
শোনো দিয়া মন
বাংলার উন্নয়ন করিবে বরণ
লোকপ্রসাদের সুরে লালনের স্মৃতি
রথ টানলে দুর্গা আসা বাংলার রীতি
একই চাঁদে হয় দোল, ইদের আজান
সবে মিলে গাই মোরা সম্প্রীতির গান
বাংলার মা মাটিকে নমি অবশেষে
উৎসর্গ করি জনতার উদ্দেশ্যে
প্রতিটি পঙক্তি এই পাঁচালি গানের
মঙ্গল হোক ঘরে ঘরে প্রতি মানুষের

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *