আমুদরিয়া নিউজ : পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় ব্রড পিক শৃঙ্গে ভয়াবহ তুষারধসের কবলে পড়ে বিশ্বখ্যাত ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজা (৪৩) সহ ১০ জন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আলপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৭০০ মিটার উচ্চতা থেকে নির্মল পুরজার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনটি মরদেহ সেখানে শনাক্ত করা হয়েছে। ২০১৯ সালে মাত্র ছয় মাসে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে রেকর্ড গড়া এই কীর্তিমান পর্বতারোহীর অকাল প্রয়াণে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ গভীর শোক প্রকাশ করেছেন|
Total Views:
0