আলেকজান্ডার দ্য গ্রেটের জীবনী নিয়ে বড় স্বীকৃতি

আমুদরিয়া নিউজ: প্রাচীন ইতিহাস নিয়ে লেখা বইয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইতিহাসবিদ এডমন্ড রিচার্ডসন। তাঁর লেখা Alexander: God, King, Man জিতেছে ২০২৬ সালের বেইলি গিফোর্ড নন-ফিকশন পুরস্কার। পুরস্কারমূল্য ৫০ হাজার পাউন্ড। উল্লেখযোগ্য বিষয়, ১৯৯৯ সালে এই পুরস্কার চালু হওয়ার পর প্রাচীন ইতিহাসভিত্তিক কোনও বই এই প্রথম সম্মান পেল। বইটিতে উঠে এসেছে আলেকজান্ডার দ্য গ্রেটের জীবন, সামরিক অভিযান এবং প্রাচীন বিশ্বের বিভিন্ন সভ্যতার সঙ্গে তাঁর যোগাযোগের কাহিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *